রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ওসি নিয়োগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস্ বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে বংশাল থানার ওসি আতিকুর রহমানকে গোয়েন্দাওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More