শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হাতিয়ায় নৌকাডুবে নিখোঁজ-১, জীবিত উদ্ধার-৩৪

আদীব জামাল
আদীব জামাল
হাতিয়ায় নৌকাডুবে নিখোঁজ-১, জীবিত উদ্ধার-৩৪

নোয়াখালীর হাতিয়া মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মোঃ শাহজাহান (৪০) নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ঐ ব্যাক্তিকে উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযানে নেমেছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টায় উপজেলার চরআতাউর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোঃ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।

চরআতাউরের বাসিন্দা ও নৌকার মাঝি সালাহউদ্দিন জানান, দুপুরের পর হাতিয়ার চরআতাউর থেকে ৩৫ জন মিলে একটি নৌকায় সারের বস্তা ও কীটনাশক নিয়ে কোরালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকায় পানি ঢুকে তা ডুবে যায়। এসময় নৌকায় থাকা সবাই পানিতে ডুবে যায়। পাশে থাকা অন্য নৌকার মাঝিরা তা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এসময় তাদের সাথে থাকা মোঃ শাহজাহানকে পাওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিকেল ৪ টায় নৌকাডুবির খবর পাই এবং তাৎক্ষণিক আমাদের একটি দল নিখোঁজকে উদ্ধারে অভিযান শুরু করে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।