শিরোনাম
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও
দীপ্ত নিউজ
সারাদেশ

হবিগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হবিগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের পঞ্চায়েত সমিতির ইজারার টাকা ও ঘর নিয়ন্ত্রণ করে আসছেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া। সম্প্রতি এতে বাধা দেন বর্তমান ইউপি সদস্য লতিফুর মিয়া।

বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে দুপক্ষের লোকজন ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন।

আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আখলাছ আহমেদ/এজে/ দীপ্ত সংবাদ