শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, জুয়া, বাল্য বিয়ে, যৌন হয়রানি নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, মনজু মিয়া, এসআই আবু তালেব মিয়া, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সহ–সভাপতি সাজেদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

এমি/দীপ্ত সংবাদ