শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু
নিহত জুবায়ের আহসান, নিহাল পাল, মেহেদী হোসেন তমাল ও সুমন আহমদ।

 

সিলেট–জাফলং মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট–তাম‌বিল মহাসড়কের জৈন্তাপুরের রাংপা‌নি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নিহতরা সবাই ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী। ৪নং বাংলা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব ডিম দিবসে সিলেটে কাজী ফার্মস এর বিনামূল্যে ডিম বিতরন

 

এসএ/দীপ্ত নিউজ