মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

সিলেট টেস্টে অপরিবর্তিত টাইগারদের স্কোয়াড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে চলমান প্রথম টেস্টের দল অপরিবর্তিত রেখেছে বিসিবি।

বৃষ্টির কারণে সিলেট থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে নেওয়ার গুঞ্জন ছিল। কিন্তু ভেন্যুতে কোন পরিবর্তন আনেনি বিসিবি। ১৬ মে থেকে সিলেটেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘আবহাওয়াজনিত উদ্বেগের কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের নিয়ে কিছু উদ্বেগ ছিল। বোর্ড নিশ্চিত করছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই থাকছে।’

সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসে শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More