শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ বাস যাত্রী। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলার ঢাকাবগুড়া মহাসড়কের নলকা এলাকায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি দ্রুতগতিতে আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় তিন জন নিহত হয়েছে।

যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

সিরাজুল ইসলাম শিশির/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More