শিরোনাম
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

সারা দেশে যে ৪ ঘণ্টা ইন্টারনেট থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারা দেশে যে ৪ ঘণ্টা ইন্টারনেট থাকবে না

পটুয়াখালী কুয়াকাটা স্টেশনে সাবমেরিন ক্যাবল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশে রবিবার চার ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতির থাকবে।

এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (এসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) সাইদুর রহমান জানান, রবিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে লাইটিং ফিল্টার স্থাপন করবে সি–মি–উই–৫ (এসএমডব্লিউ৫) কনসোর্টিয়াম।

এ সময়ের মধ্যে এসএমডব্লিউ৫ ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সঙ্গে সংযুক্ত সব সার্কিটে প্রভাব পড়বে।

তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সি–মি–উই–৪ (এসএমডব্লিউ৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো চালু থাকবে।

রক্ষণাবেক্ষণের সময়কালে ব্যবহারকারীরা ধীর সংযোগ বা অস্থায়ী বিঘ্নের সম্মুখীন হতে পারেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

 

এজে/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।