Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি! নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক সচিব মতিউর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাবেক সচিব মতিউর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন
মতিউর রহমানের নতুন আত্নজীবনী

সাবেক সচিব ড.এ.এফ.এম. মতিউর রহমানের নতুন আত্নজীবনী কেন্দ্রিক বই ‘আমার যাপিত জীবন ও প্রশাসন‘ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলা একাডেমি চত্বরে একুশে বই মেলায় উন্মোচন হয়।

তিনি টংগিবড়ি উপজেলার সোনারং গ্রামের ছেলে। তিনি তার বইয়ে সোনারং গ্রাম থেকে বেড়ে ওঠা, মুক্তিযুদ্ধের গল্প, সরকারের বিভিন্ন সময়ের কাজের অভিজ্ঞতা, জীবনের হাসি কান্না বেদনা তুলে ধরেছেন। সকলে তার বইয়ের মুক্ত চিন্তা ও সাবলিল লেখনির প্রশংসা করেছেন।

মেলায় উন্মোচনের সময় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।

এছাড়া অতিথি হিসেবে আরও ছিলেন টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, সাবেক যুব ক্রিড়া সচিব মেসবাহউদ্দিন, সাবেক শিল্প সচিব মাসুদ সিদ্দিকী, সাবেক প্রাণী সম্পদ সচিব উজ্জল বিকাশ দত্ত, অতিরিক্ত সচিব যুব ও ক্রীড়া মোস্তফা কামাল মজুমদার সহ আরও অনেকে।

যূথী/দীপ্ত সংবাদ