শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক প্রধান বিচারপতি’র মৃত্যুতে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাবেক প্রধান বিচারপতি’র মৃত্যুতে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ (২৪ নভেম্বর) রবিবার বন্ধ থাকবে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট গণসংযোগ কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, চালু থাকবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কার্যক্রম।

উল্লেখ্য, মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম ২০০৭ সালের ১ মার্চ মো. রুহুল আমিন‘কে দেশের পঞ্চদশ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

 

এসএ