সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খুলনা–৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ–সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতিও ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More