শিরোনাম
৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় পুলিশের এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় পুলিশের এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

সাতক্ষীরায় আজহার আলী(৫৮) নামের এক পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরার পুলিশ লাইন্স ব্যারাকে নিজ শয়ন কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।

মৃত আজহার আলী যশোর জেলার রাজারহাট থানা এলাকার মৃত মো: নুরুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা জজ কোর্টে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে সদর থানার ওসি মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তা ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ বাদে সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সুরতহাল রিপোর্টের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে মৃত ওই পুলিশ সদস্যের ছোটভাই মোঃ জালাল উদ্দীন জানান, বছর পাচেক আগে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার কারনে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানের জনক।

 

রঘুনাথ/ আল/ দীপ্ত সংবাদ