শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা, পটুয়াখালী ও কুড়িগ্রামের অনেক গণকবর সংরক্ষণ করা হয়নি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাতক্ষীরা, পটুয়াখালী ও কুড়িগ্রামের অনেক গণকবর ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার স্থানগুলো এখনো চিহ্নিত ও সংরক্ষণ করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়, সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি জমিতে, সাতশ’র মতো মানুষকে হত্যার পর, মাটি চাপা দিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এ ছাড়া সদরের ঝাউডাঙা, বাকাল ও সাহাপাড়ায় মুক্তিকামী অনেক মানুষকে হত্যা করে তারা। কিন্তু এত বছরেও শনাক্ত হয়নি সব বধ্যভূমি। নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ।

পটুয়াখালীতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দখলদার বাহিনীর নৃশংসতার চিহ্ন। কিন্তু অযত্ন-অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবরসহ, পাকিস্তানিদের বর্বরতার স্থানগুলো।

সারা দেশের মতো কুড়িগ্রামেও মুক্তিকামী অনেক মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা। কিন্তু সংরক্ষণ করা হয়নি সেসব চিহ্ন। এর মধ্যে কুড়িগ্রাম জেলা কারগারের গণকবরটি অন্যতম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More