শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে ইউপিডিএফ’র দু’জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাজেকে ইউপিডিএফ’র দু’জন নিহত
সংগৃহীত ছবি

দুটি পৃথক ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় কর্মী নিহতের পর এবার রাঙামাটির বাঘাইছড়িতে একই সংগঠনের দুইজন গুলিতে মারা গেছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার ব্রিজপাড়ায় এই খুনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আশীষ চাকমা ও দীপায়ন চাকমা নামে ইউপিডিএফের দুজন মারা গেছেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা। ইউপি চেয়ারম্যান অতুলাল জানান, ‘ইউপিডিএফ প্রসিত দলের দুজন গুলিতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।’

আরও পড়ুন: সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি

নিহতের খবর নিশ্চিত করে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মাচালংয়ে আমাদের পার্টির দুইজন সদস্য মারা গেছেন। নাম–পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।’

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনায় নিয়মিত মামলা হবে।

 

 

মিশু দে / আল / দীপ্ত সংবাদ