শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
রাজনীতি

সাংবাদিকদের সাথে চায়ের আড্ডায় ইঞ্জিনিয়ার ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিকদের সাথে চায়ের আড্ডায় ইঞ্জিনিয়ার ইশরাক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের সদস্যদের সাথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘ডিআরইউ’ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

এসময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাবে)র সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

ক্র্যাব এবং ডিআরইউ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাত শেষে ডিআরইউ বাগানে সাংবাদিকদের সাথে আড্ডা দেন বিএনপির এই নেতা। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় করে তিনি। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই আড্ডাবাজিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করে তিনি।

প্রত্যাশা করেন, দেশের সুশাসন ফেরাতে সাংবাদিকরা অতীতের মতো সামনের দিনগুলোতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে জাতির সামনে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্যের পক্ষে নির্ভয়ে কাজ করুক এমন প্রত্যাশাও করেন বিএনপির এই তরুণ নেতা

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।