শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপি সিলিন্ডার বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপি সিলিন্ডার বিক্রি

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ জুলাই) দিনভর উপজেলার সোনাইমুড়ী বাজার ও পৌরসভার কাঠালী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

জানা যায়, সরকার নির্ধারিত প্রতিটি সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ হলেও খুচরা পর্যায়ে ১১৫০ টাকা অর্থাৎ ১৫১ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে যমুনা গ্যাসের পরিবেশক মেসার্স সলিড এন্টার প্রাইজের স্বত্বাধিকারীকে ৫০ হাজার, ওমেরা গ্যাসের পরিবেশক হান্নান ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরো ৮ জন খুচরা দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানা কৃত দোকানের মালিকদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

নাসিম/এসএ/দীপ্ত নিউজ