দীপ্ত নিউজ
ধর্ম

সন্ধ্যায় জানা যাবে দেশে রোজা শুরু কবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্ধ্যায় জানা যাবে দেশে রোজা শুরু কবে

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ, শনিবার (১ মার্চ)।

সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বরসমূহ হলো: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বরসমূহ: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১

 

এসএ