রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় ওড়িশা এফসির বিপক্ষে নামছে বসুন্ধরা কিংস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

এএফসি কাপের ম্যাচে সন্ধ্যায় ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুর অভিযানটা ভাল হয়নি। গ্রুপে মালদ্বীপের মাঠে মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের কাছে বড় ব্যবধানে হারে তারা। গ্রুপে নিজের অবস্থান জানান দিতে তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বসুন্ধরার।

এখন পর্যন্ত দলটি কখনও টানা দুই ম্যাচ হারেনি। তাই সে রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ থাকছেই। তার ওপর নিজেদের মাঠ কিংস এরেনায় এটি তাদের প্রথম ম্যাচ।

 

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More