বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

জীবন বাঁচাতে সপরিবারে থানায় আশ্রয় নিলেন আহত সাংবাদিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাচঁতে চাই বাচঁতে দিন, আমাদের থানায় আশ্রয় দিন। এমন বুকফাটা আর্তনাথের ব্যানার নিয়ে ভ্যান গাড়িতে চড়ে হাসপাতাল থেকে রূপগঞ্জ থানায় এসে আশ্রয় নিয়েছেন রূপগঞ্জের বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরন ও তার পরিবারের সদস্যরা।

গত ৩ এপ্রিল সাংবাদিক সোহেলকে উপজেলার কাঞ্চন পৌরসভার কলি বাহিনীর সদস্য সন্ত্রাসী আফজাল ও তার সহযোগীরা কুপিয়ে আহত করে। পরের দিন কাঞ্চন পৌর আওয়ামীলীগের সেক্রেটারি গোলাম রসুল কলিকে প্রধান আসামী করে মামলা করে সোহেলের ছোটভাই সাহেল মাহমুদ।

রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে রূপগঞ্জ থানার প্রধান ফটকের সামনে অবস্থান কালে আহত সাংবাদিকের পিতা আব্দুল হান্নান জানান, সংবাদ প্রকাশের জেরে স্থানীয় কলির বাহির লালিত সন্ত্রাসী আফজাল তাকে ধারালো অস্ত্র ও ভাঙ্গা কাচঁ দিয়ে উপর্যুপরী আঘাত করে সোহেল কিরনকে গুরুতর জখম করে। এ ঘটনায় আহতের ছোট ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে কলি ও আফজালকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত সোহেল কিরনকে চিকিৎসার জন্য একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গত কাল থেকে কলির লোকজন মামলা তুলে নেয়ার জন্য পর্যায়ক্রমে তার পিতাসহ পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছে। ছেলের নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর ১২ টার দিকে আহত সোহেল কিরনসহ তার বাবা, মা, স্ত্রী ও সন্তানকে রূপগঞ্জ থানায় অবস্থান নেন।

পরে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার ( গ-সার্কেল) আবির হোসেন পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিলে সোহেলকে পুরনায় হাসপাতালে পাঠানো হয়।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More