মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না: হাসনাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) বেলা ১১টা ৯ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হাসনাত লিখেন, আপনি আমাদের যে কোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে ও ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

উল্লেখ্য, গণহত্যাকারী দল হিসেবে ‘আওয়ামী লীগ‘ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা‘ সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় হাসনাত শাহবাগঅবরোধের ডাক দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More