সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারালো জিম্বাবুয়ে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারালো জিম্বাবুয়ে

টিটোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সিগ্রুপে অপরাজিত দল হিসেবে সুপার এইচে উঠলো তারা। আর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পরের রাউন্ডে উঠলো জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

পাথুম নিসাঙ্কা ৬২, পবন রথনায়েক ৪৪ ও কুশল পেরেরার ব্যাট থেকে আসে ২২ রান। ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রায়েম ক্রেমারের শিকার দুটি করে উইকেট।

জবাবে, ব্রায়ান বেনেট ও তদিওয়ানাশে মরুমণির ৬৯ রানের জুটিতে ভালোভাবেই এগুচ্ছিলো জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৩৪ রানে মরুমণি ফেরার পর হাল ধরেন সিকান্দার রাজা। তবে ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলার পর বিদায় নেন তিনিও। তবে টনি মুনিওঙ্গার ৩ বলে আট রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি বেনেটের অপরাজিত ৬৩ রানে ভর করে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় রোডিশিয়ানরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More