রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে অংশ নেন বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটি তার শেষ সমাবর্তন।

আবদুল হামিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু কিছু ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে।

রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতে বলেন, দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই আইনের অপব্যবহার করে একটা শ্রেণি নিজেদের সুযোগসুবিধা ও আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন। তারা ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করেন না।

সমাবর্তন অনুষ্ঠানের গাউনটুপির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এই যে অনুষ্ঠানের জন্য যে ক্যাপ বা টুপি দিয়েছেন, এটি মাথায় রাখলে ব্যথা উঠে যায়; আর গাউন তো আছেই। রোদের মধ্যে গায়ে রাখলে সবারই কষ্ট হয়। শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে তারপরও কিছুই করাই নেই। আমার মনে হয়, আপনারা সবাই মানে সব বিশ্ববিদ্যালয়ে মিলে এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে বাংলাদেশের আবহাওয়া উপযোগী ক্যাপ ও গাউন বানানোর বিষয়ে চিন্তাভাবনা করে দেখেতে পারেন। আসলে খুবই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। যদি পৌষ মাসের শীত থাকতো তাহলে চলত। এখন তো ফেব্রুয়ারি মাস।’

শেষে তিনি বলেন, ‘আমি তো আর সময় পাব না। কারণ এটাই আমার শেষ সমাবর্তনে অংশগ্রহণ।’

আল/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More