দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের ৭৪ ইউনিয়নে চলছে ভোট

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের ৭৪ ইউনিয়নে চলছে ভোট
গাইবান্ধার ফজলুপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

গাইবান্ধা, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, চুয়াডাঙ্গাসহ সারাদেশে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে জেলা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটগ্রহণ প্রক্রিয়া একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এ পর্যন্ত কোন জেলায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার (১৫ মার্চ) দুপুরের মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে পূর্ব-প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

এফএম/দীপ্ত সংবাদ