শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, অভিযুক্ত যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, অভিযুক্ত যুবক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৮ বছরের একটি শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আরমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমীর দরগারচালা এলাকায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত আরমান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি ৬ মার্চের। ধর্ষণের সময় ভিডিও ধারণ করে পরে ৮ মার্চ সামাাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেয় আরমান। এরপরই এলাকাবাসী মিলে সেই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।’

ইএ‌/দীপ্ত নিউজ