দীপ্ত নিউজ
নির্বাচিত ২

সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত।

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে ৮ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯০ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ