শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

শরিকদের জন্য ৭ আসনে আ.লীগের ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শরিকদের জন্য ৭ আসনে আ.লীগের ছাড়

 

১৪ দলের শরিকদের জন্য ৭টি আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয় পার্টি (জেপি) এ তিনটি দলকে ৭টি আসন দিয়ে জোটের দুঃখ দূর করা হয়েছে।

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে সমঝোতা হয়েছে। জাসদকে ৩টি, ওয়ার্কাস পার্টিকেও ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি) ১টি আসন দেওয়া হয়েছে।

আসনগুলো হলো: কুষ্টিয়া ২, বগুড়া ৪, লক্ষীপুর ৪, সাতক্ষীরা ১, বরিশাল ৩, রাজশাহী ২,

পিরোজপুর ২।

জানা গেছে, বরিশাল–৩ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী–২ আসনে ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা–১ আসনে মুস্তফা লুৎফুল্লাহআসন। এসব আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে।

জাসদকে ছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া –২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া–৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর–৪ আসনে মোশাররফ হোসেন নৌকা প্রতীকে নির্বাচন করবেন। জোটের আরেক শরিক জাতীয় পার্টিকে (জেপি) পিরোজপুর–২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুকে ছাড় দেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ