শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
রাজনীতি

শত্রুতার জেরে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শত্রুতার জেরে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীকে কুপিয়ে হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মিঠুন সমর্থক আরো তিনজন আহত হয়।

রবিবার (২৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে ও পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

মিঠুন আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখ ও যুবলীগ নেতা মিঠুন আলীর সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এনিয়ে গত ১৬ এপ্রিল মিঠুন সহ তার সমর্থকরা নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ রাতে মিঠুন সহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় নান্নু গ্রুপের সমর্থকরা মিঠুনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে। এ সময় মিঠুনকে বাঁচাতে গিয়ে মিঠুন সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়া আহত হয়।‘

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশী অভিযান শুরু হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।