মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার শিরোপা উৎসবে লামিন ইয়ামাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ'কে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগা শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগা শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা।

রবিবার (১১ মে) লস ব্লাঙ্কোদের হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

শিরোপা জয়ের পর খোলা বাসে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনে মেতেছেন বার্সা ফুটবলাররা। সেই উৎসবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন লামিন ইয়ামাল।

খোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা নাড়তে দেখা যায় এই তরুণ ফরোয়ার্ডকে।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আর ছবিতে দেখা যায়, ইয়ামাল অত্যন্ত আনন্দের সঙ্গে পতাকাটি উঁচিয়ে ধরে আছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগা জয়ের পর সোমবার (১২ মে) বার্সেলোনা শিরোপা উৎসবে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More