শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটাই তাঁর (রোনালদো) শেষ বিশ্বকাপ, উপভোগ করুন’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো'র জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ।

৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ।

বৃহস্পতিবার (২ জুলাই) পর্তুগিজ স্পোর্টভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভেইরো এই মন্তব্য করেন।

কাতিয়া আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, সেই অনুযায়ী আপনারা বিদায়ের প্রস্তুতি নিতে পারেন, কারণ আমি বিশ্বাস করি এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই এই সময়টা উপভোগ করুন। আজই (ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেই) তাঁর বিদায় ঘটছে না, তবে সেই সময়টা ঘনিয়ে এসেছে।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, এটাই তাঁর (রোনালদো) শেষ বিদায়। তাই সবাই এটি মন ভরে উপভোগ করুন, কারণ তাঁর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমি কিন্তু পর্তুগাল জাতীয় দল থেকে এখনই তাঁর অবসরের কথা বলছি না। তবে বিশ্বস্ত সূত্রে আমার কাছে যে তথ্য আছে, তা থেকে এটিই তাঁর ‘দ্য লাস্ট ড্যান্স’ (শেষ নৃত্য)। সুতরাং, চলুন আমরা এটি উপভোগ করি।’

তিনি আরও বলেন, ‘যারা ফুটবল বোঝেন, যারা ফুটবল ভালোবাসেন, তাদের অবশ্যই ক্রিস্তিয়ানো রোনালদোকে পছন্দ করতে হবে। যারা তাঁকে পছন্দ করে না, তারা ফুটবলকেই ভালোবাসে না।’

চলতি ২০২৬ বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদো ইতিমধ্যেই দুটি রেকর্ড ভেঙেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ৬টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এবং ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল দলের সর্বোচ্চ গোলদাতা (১০টি গোল) হয়েছেন।

তথ্যসূত্র: টি স্পোর্টস

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More