রোজা অবস্থায় নাটক-সিনেমা-নাচ-গান দেখা কতটুকু যুক্তিযুক্ত?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রোজা অবস্থায় টিভি, নাটক–সিনেমা ও নাচ–গান দেখা বর্জন করা বাঞ্ছনীয়। রমজানের উদ্দেশ্য হলো, তাকওয়া–পরহেজগারি বা আল্লাহভীতি ও আত্মশুদ্ধি অর্জন করা।

প্রচলিত টিভি, নাটক–সিনেমা ও নাচ–গান সাধারণত তাকওয়া বিরুদ্ধ। এগুলোর বেশির ভাগই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের বিপরীত। তাই এসব পরিহার করা উচিত।

যদিও এগুলো রোজা ভঙ্গের কারণ নয়, তবুও লক্ষ্য রাখতে হবে, এগুলোতে শরিয়তের বরখেলাফ হারাম কিছু দেখা হলে অবশ্যই কঠিন গোনাহ হবে এবং রোজার সওয়াব নষ্ট হবে।

সাধারণত টিভি, নাটক–সিনেমার হুকুম হলো, যা খোলা চোখে দেখা জায়েজ, তা যে কোনো মাধ্যমে দেখাও জায়েজ, আর যা সরাসরি দেখা হারাম, তা যে কোনো উপায়ে দেখাও হারাম। সঙ্গীতের বিধান হলো, ভাব ও ভাষা মার্জিত হওয়া, শরিয়তের লঙ্ঘন না হওয়া এবং কোনো রূপ ফেতনার সম্ভাবনা না থাকা।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More