Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাণীনগরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁর রাণীনগরে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ–১০ম শ্রেণির ১–১০জন করে মোট ১শত ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষকদের মাঝে প্লাষ্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়।

যূথী / দীপ্ত সংবাদ