দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রাজধানীতে ২৫ দিন ফ্ল্যাটে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে ২৫ দিন ফ্ল্যাটে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
এ ঘটনায় একটি মামলা হয়েছে।

রাজধানীতে মোহাম্মদপুরে এক তরুণীকে ২৫ দিন একটি ফ্ল্যাটে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ মার্চ) রাতে জরুরি সেবার ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোন পেয়ে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।


পুলিশ বলছে
, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


অভিযুক্ত চারজন হলেন তরুণীর কথিত প্রেমিক সান
(২৬), তার সহযোগী হিমেল (২৭), রকি (২৯) ও সালমা ওরফে ঝুমুর।


২৩ বছরের ভুক্তভোগী ওই তরুণী গতকাল রবিবার করা মামলায় অভিযোগ করেছেন
, প্রেমের ফাঁদে ফেলে সান তাকে ওই ফ্ল্যাটে নিয়ে গেছেন। এতে সহায়তা করেছেন সালমা।

আরও পড়ুন: ছেলের দায়ের আঘাতে মায়ের মৃত্যু


ঢাকা মেট্রোপলিটন পুলিশের
(ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেছেন, সোমবার এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবেন।


তরুণীর অভিযোগ সূত্রে জানা গেছে
, নবীনগর হাউজিংয়ে সালমার চতুর্থ তলার ফ্ল্যাটে গত ৫ মার্চ থেকে তাকে আটকে রাখা হয়েছিল। ওই তিন যুবকের ধর্ষণের ঘটনায় সহায়তা করেন সালমা।