শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজধানী

ঢাকায় ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৭৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকায় ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৭৯

রাজধানীতে একদিনে ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্যের বরাতে মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (১৮ মার্চ) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।এ সময় সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিন জন ডাকাত, আট জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৭ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, একটি গাড়ি, একটি অটোরিকশা ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।

ইএ/দীপ্ত সংবাদ