রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টানা বৃষ্টির অজুহাত ছাড়েনি সবজির বাজারকে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। তবে বিভিন্ন বাজারে একসঙ্গে এক কেজি কিনলে ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।

সবজি বিক্রেতারা জানান, ‘টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহও আসছে না। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।’

এ ছাড়া, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতিকেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, লতি প্রতি কেজি ১০০ টাকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More