রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রদ্রিগোর সাথে চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ভিনিসিয়াস জুনিয়রের পর এবার আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

২০২৮ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কাসদের হয় মাঠ দাপিয়ে বেড়াবেন তিনি। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

১৮ বছর বয়সে ২০১৯ সালে রিয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।

আনচেলত্তির কোচিংয়ে ২০২১২২ মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More