Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যেভাবে ট্রেনের টিকিট ফেরত দিবেন ও রিফান্ড করবেন

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যেভাবে ট্রেনের টিকিট ফেরত দিবেন ও রিফান্ড করবেন
ছবি: সংগৃহীত

অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে অনেকে টিকিট কিনে সেটা ফেরত দিতে চাইলেও পারতেন না। তবে এখন আর ঝামেলায় পড়তে হবে না। 

চলুন জেনে নেয়া যাক অনলাইনে কেনা টিকিট কীভাবে বাতিল করবেন এবং টাকা রিফান্ড পাবেন–

প্রথম ধাপ: আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগইন করুন।

দ্বিতীয় ধাপ: প্রোফাইল থেকে ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ক্লিক করুন। এ পেজে আপনি আপনার কেনা সব ট্রেনের টিকিটের বিস্তারিত এক স্ক্রিনে দেখতে পাবেন। রিফান্ড সম্পর্কিত শর্তাবলি দেখতে ক্লিক করুন ‘অনলাইন রিফান্ড ইন্সট্রাকশন ও টিকিট রিফান্ড পলিসি (Online Refund Instructions & Ticket Refund Policy)’ অথবা ডানপাশে থাকা ‘ভিউ (View) মেনুতে’। সঙ্গে সঙ্গে রিফান্ডের শর্তাবলিসংবলিত একটি পপ–আপ বক্স আসবে। এখানে আপনি রিফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

তৃতীয় ধাপ: যে টিকিট বাতিল করতে চান, তার পাশে থাকা ’ক্যানসেল টিকিট (Cancel Ticket)’ বাটনে ক্লিক করুন। একটি পপ–আপ বক্স আসবে, যাতে টিকিটের সব তথ্য দেখতে পাবেন। টিকিট বাতিলের জন্য ’কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করুন, অন্যথায় ’গো ব্যাক (Go Back)’ বাটনে ক্লিক করে ’পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ফিরে যান।

চতুর্থ ধাপ: ‘কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করলে নতুন আরেকটি পপ–আপ বক্স আসবে এবং আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কোড বক্সে প্রবেশ করান এবং ‘ভেরিফাই (Verify)’ বাটনে ক্লিক করুন। যদি আপনার নম্বরে ওটিপি না আসে, তাহলে ’রিসেন্ড ওটিপি (Resend OTP)’ বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন।

পঞ্চম ধাপ: সঠিকভাবে ওটিপি টাইপ করলে একটি পপ–আপ বক্স আসবে যাতে টিকিট সফলভাবে বাতিল করা হয়েছে জানিয়ে একটি বার্তা দেয়া হবে। ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে আপনার টিকিটের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং টাকা না পাওয়া পর্যন্ত ‘রিফান্ড ইন প্রোগ্রেস (Refund in Progress)’ প্রদর্শিত হবে।

যেসব টিকিট ক্যানসেল করা যাবে না সে টিকিট গুলোতে স্ট্যাটাস ‘নন ক্যানসেলেবল (Non-Cancelable)’ দেখানো হবে। আপনি কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে থাকলে টিকিটের পাশে ’প্রিন্টেড ফ্রম কাউন্টার (Printed from Counter)’ প্রদর্শিত হবে।

যদি আপনি অনলাইন থেকে টিকিট কিনে সেই টিকিট কাউন্ডার থেকে প্রিন্ট করেন তাহলে আপনার টিকিটটি পরে অনলাইনে রিফান্ড করতে পারবেন না।

এফএম/দীপ্ত