শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বিনোদন

যে পেশায় মেয়েকে দেখতে চান আলিয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যে পেশায় মেয়েকে দেখতে চান আলিয়া

 

বলিউডের তারকাদের ছেলেমেয়েদের বাবা–মায়ের পদাঙ্ক অনুসরণ করতেই দেখা যায়। তবে এবার সেই ধারা ভাঙতে চান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ভবিষ্যতে মেয়েকে ভিন্ন পেশায় দেখতে চান তিনি।

গত বছর নভেম্বরে কাপুর পরিবারে আলিয়র কোল আলো করে আসে কন্যাসন্তান। বেশির ভাগ সময় বাবা–মায়ের পথেই হাঁটতে দেখা যায় বলিউড তারকাদের ছেলেমেয়েদের। সেটা পেশা হোক কিংবা বিষয়সম্পত্তি। তবে আলিয়া জানান, তার মেয়েকে ভবিষ্যতে অভিনেত্রীই হতে হবে এমনটা নয়। তার ইচ্ছা মেয়ে বড় হয়ে বৈজ্ঞানিক হোক। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বৈজ্ঞানিকই হবে।’

উল্লেখ্য, ২০২২–এর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের দুমাসের মধ্যেই মা হওয়ার খবর দেন আলিয়া। এরপর নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মেয়ের নাম রাখা হয় রাহা কাপুর।

 

আল/ দীপ্ত সংবাদ