শিরোনাম
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু।

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে জমিতে সেচ দিচ্ছিল। সেচ দেওয়া শেষ হওয়ায় তি‌নি সেচ পাম্প বদ্ধ করতে সুইচে হাত দি‌তেই তি‌নি বিদ্যুতায়িত হয়ে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।