শিরোনাম
ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনসিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
জাতীয়

মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সব সময় সবার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত, যাতে করে মুক্তিযোদ্ধা হিসেবে তারা গর্ববোধ করতে পারেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে।

মঙ্গলবার (১৬ জুলাই) নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪–২৫ এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা জাতি, তাই বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করেই চলব। সেইভাবেই আমাদের গড়ে উঠতে হবে।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছিলেন, যার যা কিছু আছে শত্রুর মোকাবিলা করতে হবে। নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার–সংসার, বাপ–মা সবকিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যার যা কিছু আছে তাই নিয়েই। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজেই তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ