রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ামিতে অভিষেকেই মেসির গোল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই গোল করেছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ২১ গোল ব্যবধানে জয় পায় ক্লাব ইন্টার মিয়ামি।

ড্রাইভ পিংক ষ্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে, ৯৪ মিনিটের সময় ফ্রি কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন আর্জেন্টাই তারকা। মেসি প্রথমার্ধে মাঠে না নামলেও, বাকিরা ইতিবাচক ফুটবল খেলেন।

মিয়মির প্রথম সাফল্য আসে ৪৪ মিনিটে রবার্ট টেইলরের পায়ে।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। দুর্দান্ত পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মাতিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর।

 

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More