শিরোনাম
হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ২ টি চোরাই গাড়ি উদ্ধার, ৪ আসামী কারাগারে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জে ২ টি চোরাই গাড়ি উদ্ধার, ৪ আসামী কারাগারে
চোর চক্রের ৪ জনসহ জেলা গোয়েন্দা পুলিশ

মানিকগঞ্জে দুইটি অটো মিশুক চোরাই গাড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আসামীদের আদালতে তোলা হলে আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৮ মে) রাত ৮ টার দিকে কোর্ট ইন্সপেক্টর মো.কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে একটি চোরাই তিন চাকার ব্যাটারিচালিত পুরাতন অটো মিশুকসহ আনছার আলীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে তমেজ আলীর বসত বাড়ির উঠানে ব্যাটারিচালিত পুরাতন আরও একটি অটো মিশুকসহ তমেজ আলীকে আটক করা হয়।

তারা চোরাই অটো মিশুক দুটি সোহরাব খান ও বারেকের নিকট থেকে ক্রয় করেছেন। পরে দুই আসামি ও জব্দকৃত আলামতসহ সিংগাইর উপজেলার পশ্চিম ভাকুম এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহরাব খান ও বারেককে গ্রেপ্তার করা হয়।

এ সময় আটককৃতরা জানায়, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা হতে অজ্ঞাতনামা ৭–৮ জন আসামিদের সহযোগিতায় চোরাই অটো মিশুক সংগ্রহ করে ঢাকা ও মানিকগঞ্জ জেলার আশপাশের এলাকায় বিক্রয় করে।

তিনি আরো জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ