শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা কোর্ট চত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বশির উদ্দিন আহমেদ ঠাণ্ডু, আব্দুল বাতেন, আজাদ হোসেন খান, আফম নূরতাজ আলম বাহর, গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, গোলাম আবেদীন কায়সার প্রমুখ।

এসময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আফ/দীপ্ত সংবাদ