শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের কর্মরত সংবাদকর্মীদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তি এবং আইনটি বাতিলের দাবিতে মানিকগঞ্জের কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন করেছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১ টার দিকে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাই সরকারের প্রতি দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ–সভাপতি আহাম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সহ সম্পাদক শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।