শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাদক মামলায় জরিমানাসহ যাবজ্জীবন সাজা পেলেন এসআই হেলাল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মাদক মামলায় জরিমানাসহ যাবজ্জীবন সাজা পেলেন এসআই হেলাল

 

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় গ্রেফতার হওয়া পুলিশ কর্মকর্তা এসআই হেলালকে ১২ লাখ টাকা নগদ জরিমানা সহ যাবজ্জীবন সশ্রম সাজার রায় ঘোষনা করেছে আদালত।

বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ও ১০ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।

হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্বরত অবস্থায় মাদক সহ তিন আটক হন।

জানাগেছে, এক মাদক বিক্রেতার তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল হেলালের পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে। তৎক্ষণাৎ তাকে সাময়িক বরখাস্ত দেখিয়ে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেয়ন করে পুলিশ।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখর কুমার রায়।

 

 

মঈনুদ্দীন হিমেল/ আল /দীপ্ত সংবাদ