শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মহেশপুর সীমান্তে স্বর্ণবারসহ ৩ জন আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মহেশপুর সীমান্তে স্বর্ণবারসহ ৩ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে উপজেলার নেপারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, নেপাড়মোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতায়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সেসময় ৪৬৬ গ্রাম ওজনের ৮ টুকরো স্বর্ণসহ পাচারকারী আলিমুল হক ও ছিনতাইকারী এনামুল হক এবং মূল পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ