শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ময়মনসিংহ ও সিলেটের কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহ ও সিলেটের কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি
স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

টানা তীব্র তাপপ্রবাহের পর সিলেট ও ময়মনসিংহের কয়েক উপজেলায় স্বস্তির বৃষ্টি নেমেছে। সঙ্গে ঝড়ো বাতাসও হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি নামে।

এর মধ্যে গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন।

এছাড়া রাত ৯টার দিকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টির সাথে জেলার কয়েকটি উপজেলায় শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তবে গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার মহিউদ্দিন রানা বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

এফএম/দীপ্ত সংবাদ