শিরোনাম
অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত ১০

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত ১০

খুলনার পাইকগাছায় রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দির কমিটির জায়গা ও কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষরা হামলা করে ১০ জনকে রক্তাক্ত জখম করেছে। শুক্রবার (৫ মে) রাত ৮ টায় উপজেলার রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই রাতেই থানায় মামলা হলে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ মে) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ–পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরের জায়গা ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৫ জুন সুমিত্রা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ শিবপদ (৫৫), শেখর চন্দ্র (৪৫) ও অজিত সরকারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। সন্ধ্যায় বাড়িতে ফিরার পথে প্রতিপক্ষরা ১৪ /১৫ জন দা, সাবল, লোহার রড নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ডায়রি কেন করেছে তা সুমিত্রা সরকারে নিকট জানতে চায়। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হরিচাঁদের নেতৃত্বে ১৪/১৫ জন দা দিয়ে কুপিয়ে ৯ জনকে আহত করে।

গুরুতর ভাবে জখম বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রতিপক্ষ শিবপদ জানান, আমরা মারপিট করেনি। প্রতিপক্ষরা আমাদের পিটিয়ে ৩ জনকে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। দক্ষিণ রাড়ুলীতে সার্বজনীন মন্দির নিয়ে দু‘পক্ষের দ্বন্দ্ব ও পুকুরের পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে দা লাঠি শাবল নিয়ে আক্রমন করে প্রতিপক্ষদের আহত করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ