496
বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর রাষ্ট্রপতির শপথের পর এ রদবদল হতে পারে।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
সূত্রটি জানায়, এর বাইরেও মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসছে। এর মধ্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে মন্ত্রী হচ্ছেন।