জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে নাগরিক দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সামিউল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেয়ার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হাজির হয়ে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন এই যুবক।
সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো: মনজুরুল ইসলামের ছেলে।
ভোট দেয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। তাই আগে ভোট পরে বিয়ে।‘
স্থানীয়রা জানান, বিয়ের দিনে ভোট দিতে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
এসএ