বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিলেন শিশির মনির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নিজ এলাকায় ভোট দিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ও সুপ্রিম কোর্টে আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

নিজ এলাকায় ভোট দিয়েছেন সুনামগঞ্জ(দিরাইশাল্লা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ও সুপ্রিম কোর্টে আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে শিশির মনির বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি দিন শেষে তাদের বিজয় হবে।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More